‘বালি স্মারকে’ গুরুত্বের শীর্ষে বাংলাদেশের প্রস্তাবনা
সদ্য সমাপ্ত ১৮তম এশিয়া মিডিয়া সামিটের ঘোষণাপত্র ‘বালি সমঝোতা স্মারকে’ বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ উত্থাপিত সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীলতা বৃদ্ধির প্রস্তাব শীর্ষ গুরুত্ব পেয়েছে। ইন্দোনেশিয়ার বালিতে ২৩-২৫ মে এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট (এআইবিডি) আয়োজিত এ সম্মেলনে এশীয় প্রশান্ত ৪০টি দেশ ও অঞ্চলের পাঁচ শতাধিক প্রতিনিধি যোগ দেন। ....
